শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল ঘোষণা


DhakaReport24.com || 2023-12-07 10:35:30
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্রামে রেখে টম ল্যাথামকে অধিনায়ক করেছে কিউইরা। এছাড়া  ১৩ সদস্যের দলে নেই টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের মতো ক্রিকেটাররা।

মূলত টানা ম্যাচ খেলতে থাকায় সবাইকে বিশ্রামে রেখেছে কিউই ক্রিকেট বোর্ড। ফলে নতুন করে ওয়ানডে দলে সুযোগগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন— অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রুর্কে ও লেগ স্পিনার আদি অশোক। যদিও অশোককে দলে নেওয়া হয়েছে শেষ দুই ম্যাচের জন্য, ইশ সোধি বিশ্রামে গেলে সুযোগ পাবেন তিনি। 

দল ঘোষণার সময় নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘চলমান টেস্ট সিরিজ এবং এর আগে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি, বাংলাদেশ মানসম্পন্ন আন্তর্জাতিক দল। ফিরতি সফরে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে, তা আমরা জানি।’

বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুই টেস্টের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। যেখানে চলমান দ্বিতীয় টেস্টের আগে ১-০ ব্যবধানে এগিয়ে নাজমুল হোসেন শান্ত’র দল। টেস্ট সিরিজ শেষে কিউইদের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে দু’দল ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডেতে মুখোমুখি হবে। পরবর্তীতে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল

টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, উইল ইয়াং।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম