শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত


DhakaReport24.com || 2023-11-15 14:19:30
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

ভারতের মাটিতে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই শেষে চার দলের ফাইনালে ওঠার লড়াই শুরু আজ থেকে। টুর্নামেন্টে এবার সবার আগে শেষ চারের টিকিট নিশ্চিত করে ভারত। স্বাগতিকরা জয় পেয়েছে প্রাথমিক পর্বের নয়টি ম্যাচেই। জয়ের ধারায় থাকা অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষেই টানা তৃতীয় ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরে বাদ পড়েছিল ভারত। এবার ঘরের মাটিতে সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ কোহলিদের সামনে। ফাইনালে ওঠার এ লড়াইয়ে আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে কিউইদের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। 

এদিকে এবার নিয়ে টানা তিনবার ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড। আগের দুইটিতেই ফাইনালে ওঠতে পারলেও শিরোপা জেতা হয়নি কিউইদের। এবার আরও একবার খুব কাছাকাছি এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। স্বাগতিকদের বিপক্ষে আজ তারাও মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই।  

 ভারত একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

 নিউজিল্যান্ড একাদশ: 

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
 ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম