শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান


DhakaReport24.com || 2023-11-07 14:16:00
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান বিশ্বকাপে শেষ দিকের লড়াই চলছে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুই দলের সামনেই রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার হাতছানি। ইতিমধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত হবে অজিদের। এমন সমীকরণের দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে আফগানিস্তানের অবস্থান এখন ছয় নম্বরে। শেষ দুটি ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফগানদের। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের সূচনা করে রশিদ খানরা। এরপর পাকিস্তানকেও স্তব্ধ করে জয় তুলে নেয় তারা। জয়ের ধারাবাহিকতায় ৯৬ বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানদেরও উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। 

আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ইতিহাস রচনা করতে মরিয়া আফগানরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। অজিরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে, অপরদিকে আফগানিস্তান মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে। 

অস্ট্রেলিয়া একাদশে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আফগানিস্তান একাদশে ফজল হক ফারুকির জায়গায় ফিরেছেন নাভিন উল হক। 

অস্ট্রেলিয়া একাদশ:  ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নবীন-উল হক। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম