আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের চলমান ১৩তম আসর শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল।
এরপর টানা ৫ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকার পর গত শনিবার নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।
এখন বিশ্বকাপের চিন্তা বাদ দিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা নিয়ে চিন্তা করতে হবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটিকে।
৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম পজিশনে রয়েছে টাইগাররা। নিজেদের শেষ তিন ম্যাচে পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ৮ম পজিশনে থেকে আসর শেষ করতে চায় টাইগাররা।
তার কারণ অষ্টম পজিশনে থেকে বিশ্বকাপ শেষ করতে না পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশ। বিশ্বকাপ শেষে পয়েন্ট টেবিলের সেরা আটে যারা থাকবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে।
২০২১ সালে হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তই এখনও বহাল রয়েছে। ২০৩১ সাল পর্যন্ত এই নিয়মেই বেছে নেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলকে।
আজ সোমবার পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট তালিকায় নবম এবং দশম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের লিগ পর্বের শেষে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে টাইগারদের।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম