শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আর্জেন্টিনার পত্রিকায় বাংলাদেশের জয়ের খবর


ক্রীড়া প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-18 20:01:45
আর্জেন্টিনার পত্রিকায় বাংলাদেশের জয়ের খবর

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেন দিনে দিনে নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে বিগত কয়েক মাসে। আর্জেন্টাইন ফুটবলের ভক্ত-সমর্থকের অভাব নেই বাংলাদেশে। বিশ্বকাপের সুবাদে সেই উন্মাদনা চলে গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটিতেও। সু-সম্পর্কের সুবাদে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া গিয়েছেন আর্জেন্টিনার ক্লাবে খেলতে। 

এমনকি বিশ্বকাপ ক্রিকেটেও আর্জেন্টিনার পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে। এবার বাংলাদেশের ফুটবলের খবরও ঠাঁই পেয়েছে দেশটির পত্রিকার। মালদ্বীপকে হারানো খবর ছেপেছে আর্জেন্টিনার গণমাধ্যম ‘ওলে ফুটবল ইন্টারন্যাশিওনাল’। তাতে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশ: আর্জেন্টিনার বন্ধু নিজেদের বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।’

খবরে বলা হয়েছে, আর্জেন্টিনার বন্ধুরাষ্ট্র বাংলাদেশ মঙ্গলবার এশিয়ান বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে পরাজিত করেছে। আর সেইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।  

অধিনায়ক জামাল ভূঁইয়ার কথাও উঠে এসেছে ওলের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, সোল দে মায়োর ফুটবলার জামাল ভূঁইয়া যিনি অধিনায়ক হিসেবে ম্যাচ শুরু করেছিলেন, তাকে নিয়ে বঙ্গোপসাগর তীরবর্তী দেশটি ২০২৬ বিশ্বকাপ খেলার পথে বড় এক পদক্ষেপ নিলো।  

বাংলাদেশ এবং আর্জেন্টিনার পারস্পরিক সম্পর্কের কথাও উঠে এসেছে প্রতিবেদক মার্কো এস্পেসিটোর লেখায়। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডিয়েগো ম্যারাডোনার জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনার জয় বাংলাদেশে আলবিসেলেস্তেদের সমর্থন বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করা হয়েছে তাতে। 

এদিকে মালদ্বীপের সঙ্গে জয়ের পর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এবং ভেন্যুও চূড়ান্ত হয়েছে প্রিলিমিনারি বাছাইয়ের রাউন্ড দুইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। মেলবোর্নের অ্যামি পার্কে নভেম্বরের ১৭ তারিখ হবে সেই ম্যাচ। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম