শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

প্রোটিয়াদের আড়াইশ’ ছোঁয়া লক্ষ্য দিল ডাচরা


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-10-17 21:04:00
প্রোটিয়াদের আড়াইশ’ ছোঁয়া লক্ষ্য দিল ডাচরা

ধর্মশালায় বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। দলটির টপ অর্ডারের ব্যাটাররা ভালো না করলেও মিডল ও লোয়ার মিডল অর্ডারে রান পেয়েছে ডাচরা। 

টস হেরে ব্যাট করতে নেমে ৫০ রানে ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। দলের রান ৮২ হতেই পাঁচটি এবং ১১২ হতেই পড়ে যায় ৬ উইকেট। এরপর দৃঢ়তা দেখান সাতে নামা উইকেটরক্ষক ও অধিনায়ক এডওয়ার্ড। তিনি ৬৯ বলে দশটি চার ও এক ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। 

এছাড়া লোয়ারে ফন ডার মারইউ ২৯ ও আরিয়ান দত্ত ২৩ রানের ইনিংস খেলেন। সাত উইকেট পড়ার পরে ৬৪ ও আট উইকেট পড়ার পরে ৪১ রানের জুটিতে ওই সংগ্রহ পেয়েছে নেদারল্যান্ডস।   

দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও কাগিসু রাবাদা। একটি করে উইকেট নিয়েছেন গেহার্ড কোয়েটজে ও রিয়াদ মহারাজ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম