শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কিত ওয়াসিম


DhakaReport24.com || 2023-10-17 14:42:15
পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে শঙ্কিত ওয়াসিম

চলমান বিশ্বকাপে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাবর আজমের দল। এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের টানা দ্বিতীয় জয় তুলে নেয় পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি ৯২'এর চ্যাম্পিয়নরা। ভারতের কাছে বড় হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

ম্যাচ খেলার মতো পর্যাপ্ত ফিটনেস পাকিস্তানি ক্রিকেটারদের নেই বলে মত ওয়াসিমের। পাকিস্তানের স্থানীয় একটি টিভি চ্যানেলে বিশ্বকাপ নিয়ে আলোচনায় ওয়াসিম বলেন, 'আমি এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কিত। বর্তমানে তাদের কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ এবং নির্বাচক ছিল তখন ইয়ো ইয়ো টেস্ট ও অন্যান্য টেস্ট হতো।’ 

তিনি আরও বলেন, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতি মাসে অন্তত একবার ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত। আপনি যদি এটা না করেন তাহলে হারতেই হবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম