শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বার্সা একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশে


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-10-16 17:37:00
বার্সা একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে বাংলাদেশে

বার্সেলোনা ফুটবল ক্লাবের অফিসিয়াল ফুটবল স্কুল বার্সা একাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বার্সা একাডেমি চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-আইএসডি’তে।

আইএসডি ও দেশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত হচ্ছে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা একাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডির মাঠে।

পাঠ্যক্রমবহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইএসডি সম্প্রতি তাদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে বার্সা একাডেমি নিয়ে আসছে স্কুলটি। এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় মানুষ সবার জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

এই ক্যাম্পে ৬ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে অসংখ্য খেলোয়াড় বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে সে পদ্ধতি রপ্ত করারও সুযোগ পাবে শিক্ষার্থীরা।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম