শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

দুর্দান্ত শুরুর পর ৪ উইকেট নেই লঙ্কানদের


DhakaReport24.com || 2023-10-16 17:11:45
দুর্দান্ত শুরুর পর ৪ উইকেট নেই লঙ্কানদের

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতায় খেলা দুটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে উভয় দল। প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে দুর্দান্ত শুরুর পর দ্রুতই ৪ উইকেট হারিয়েছে লঙ্কানরা।

সোমবার (১৬ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান পেসারদের পাড়ার বোলারদের পর্যায়ে নামিয়ে শতরানের জুটি গড়েন শ্রীলঙ্কার ওপেনার কুশাল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। তবে ১২৫ থেকে ১৬৬ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছে অজিরা।

উদ্বোধনী জুটিতে ১২৫ রান সংগ্রহ করেন পেরেরা ও নিশাঙ্কা। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সকে পিটিয়ে ১৮তম ওভারে ১০০ পূরণ করে শ্রীলঙ্কা। ৫৮ বলে ক্যারিয়ারের ১১তম ফিফটিতে ৬১ রানে কামিন্সের বলে ফেরেন নিশাঙ্কা। আরেক ওপেনার পেরেরাও ফিফটি তুলে ১২ চারের সাহায্যে ৭৮ রানে সাজঘরে ফিরে যান। দাসুন শানাকার ইনজুরিতে অধিনায়কত্ব পাওয়া কুশাল মেন্ডিস মাত্র ৯ রানে ওয়ার্নারের দুর্দান্ত ক্যাচে ফেরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে শ্রীলঙ্কা। আশালঙ্কা ও ডি সিলভা শূন্য রানে অপরাজিত আছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম