শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস


DhakaReport24.com || 2023-10-15 15:26:30
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

ঊরুর পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার অনুপস্থিতিতে টুর্নামেন্টের বাকি অংশে দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে মেন্ডিস। পরপর দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করার পর এবার অধিনায়কত্বের সুখবর পেলেন লঙ্কান টপ-অর্ডার ব্যাটসম্যান।

আনুষ্ঠানিকভাবে মেন্ডিসকে অধিনায়কত্ব দেওয়ার খবর জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট। টিম ম্যানেজমেন্টের সূত্রে এই খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেন্ডিস। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলকে নেতৃত্বও দেন ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। এবার ওয়ানডেতে শ্রীলঙ্কার ২৬তম ও সবমিলিয়ে ৩১তম অধিনায়ক হতে চলেছেন তিনি।

শানাকার বদলি হিসেবে এরই মধ্যে পেস অলরাউন্ডার চামিকা কারুনারাত্নের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা। নিজেদের পরের ম্যাচে লক্ষ্ণৌতে আগামী সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম