শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

মহানগর ও জেলায় বিএনপির অনশন আজ


DhakaReport24.com || 2023-10-14 10:42:45
মহানগর ও জেলায় বিএনপির অনশন আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আজ ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে অনশন কর্মসূচি পালন করবে দলটি।

আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার অনশন করবেন দলটির নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর বিএনপি নেতারা জানান, অনশন কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটি সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী নেতারাও অংশ নেবেন। এ ছাড়া যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দেবেন।

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণদোয়া সমাবেশ হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম