শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ডি ককের ফিফটিতে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা


DhakaReport24.com || 2023-10-12 15:53:30
ডি ককের ফিফটিতে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা

শ্রীলঙ্কাকে ১০২ রানে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে শুভসূচনা করেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা পেয়েছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এবার ফিফটি তুলে নিয়েছেন কুইন্টন ডি কক।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিং জুটিতে অধিনায়ক টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ব্যাটে প্রথম পাওয়ার প্লেতে দলীয় পঞ্চাশ পূরণ করে প্রোটিয়ারা।

প্রথম থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন উইকেটকিপার ব্যাটার ডি কক। অপরপ্রান্তে ধীরগতিতে ব্যাটিং শুরু করেন প্রোটিয়া দলপতি। ৫১ বলে ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নেন ডি কক। ইনিংসে ৫টি চার ও দুটি চক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার।

১৬ ওভার শেষে বিনা উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৫০ এবং বাভুমা ৩২ রানে অপরাজিত আছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম