শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

হাসপাতালে শুভমান গিল


DhakaReport24.com || 2023-10-10 14:10:00
হাসপাতালে শুভমান গিল

কথা ছিল ভারতীয় ব্যাটিং এর শুরুর ভিত গড়বেন তিনি। রোহিত শর্মার সঙ্গে গত ১ বছর ধরে ভারতীয় ব্যাটিং এর সূচনা করেছিলেন শুভমান গিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তরুণ এই ওপেনারের। শোনা যাচ্ছিল, দ্বিতীয় ম্যাচেও হয়ত থাকবেন না গিল। তবে এরপরই এলো আরও বড় দুঃসংবাদ।

আগেই জানা গিয়েছিল ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গিল। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামা হয়নি। এমনকি সোমবার (৯ অক্টোবর) জানা যায়, দলের সঙ্গে দিল্লিতে ভ্রমণ করেননি ভারতের এই ওপেনার। এবার ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, গিলের প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়ায় তাকে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগামীকাল বুধবার (১১ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি। আফগানদের সঙ্গে এই ম্যাচ তো বটেই, পরের সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও থাকা হচ্ছেনা গিলের। আগামী শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান মহারণ। 

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর ভারতের মেডিকেল দলের তত্ত্বাবধানে ছিলেন গিল। বিসিসিআই জানিয়েছিল, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে আফগানিস্তানের বিপক্ষেও গিলকে পাচ্ছে না তারা। তবে পরে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি রয়েছেন গিল। তার প্লাটিলেটের পরিমাণ বেশ কমে গেছ।।

২৪ বছর বয়সী ভারতীয় ওপেনার শুভমান গিল বর্তমানে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এবারের বিশ্বকাপের আগে গিলকে নিয়ে উচ্চাশা ছিল সকলের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে এখনও বিশ্বকাপে মাঠে নামা হয়নি তার। কবে নাগাদ মাঠে ফিরবেন, তাও নিশ্চিত নন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম