শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

দুইশ’র আগেই অলআউট অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-10-08 19:09:00
দুইশ’র আগেই অলআউট অস্ট্রেলিয়া

চেন্নাইয়ের স্লো, লো উইকেটে ব্যাটারদের রান তুলতে বেগ পেতে হবে, স্পিনাররা বাড়তি টার্ন পাবেন এসব ভারতের জানাই ছিল! সঙ্গত কারণেই স্কোয়াডে রবীন্দ্র জাদেজার সঙ্গে দুই বিশেষজ্ঞ স্পিনার।

ঘরের মাঠ বলেই হয়তোবা রাহুল দ্রাবিড়ের এমন মাস্টারপ্ল্যান! তবে এই লো উইকেটে টস জিতে আগে ব্যাটিং নিয়ে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা অস্ট্রেলিয়ার! টপ অর্ডার ব্যাটাররা কিছুটা লড়াই করলেও মিডল অর্ডার ভেঙে গেছে তাসের ঘরের মতো! ফলে দুইশর আগেই গুটিয়ে গেল অজিরা।

রবিবার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন স্টিভেন স্মিথ। তাছাড়া ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৪১ রান। ভারতের হয়ে ২৮ রানে ৩ উইকেট শিকার করেছেন জাদেজা।

আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় ওভারে মিচেল মার্শকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। তবে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার এদিন দারুণ শুরু করেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। এই অভিজ্ঞ ওপেনার থেমেছেন ৪১ রানে।

তিনে নেমে স্টিভেন স্মিথও সাবলীল ব্যাটিং করেছেন। ফলে একশ রান স্পর্শ করার আগে আর কোনো উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। কিন্তু ৪৬ রান করা স্মিথ সাজঘরে ফিরলে ধ্বস নামে অজি শিবিরে। মার্নাশ ল্যাবুশেন-গ্লেন ম্যাক্সওয়েলরা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি।

লোয়ার মিডল অর্ডারে একেবারেই ব্যর্থ ছিলেন অ্যালেক্স ক্যারি-ক্যামেরুন গ্রিনরা। শেষদিকে মিচেল স্টার্কের ৩৫ বলে ২৮ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পায় অজিরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম