শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা


DhakaReport24.com || 2023-10-08 15:43:30
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

বেশ কয়েকবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে কানাডা। কিন্তু কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বাদ পায়নি তারা। অবশ্য তার জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না তাদের। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট ইতোমধ্যেই নিশ্চিত করেছে দলটি।

বাছাইপর্বে বারমুডাকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করল কানাডা। হ্যামিল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে চার উইকেটে ১৩২ রান তোলে কানাডা। আর অসাধারণ বোলিংয়ে বারমুডাকে মাত্র ৯৩ রানে গুঁড়িয়ে দেয় তারা।

বারমুডার সমান পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করে কানাডা। তবে রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকেট হাতে পেয়েছে দলটি। একই গ্রুপে গ্রুপে পানামা এবং কেইম্যান আইল্যান্ডসও ছিল। যদিও এসব দেশকে টপকে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাচ্ছে কানাডা।

এর আগে মোট চারবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয় দলটি। প্রথম বিশ্বকাপ খেলে ১৯৭৯ সালে। তারপর ২০০৩, ২০০৭ এবং সবশেষ ২০১১ সালের বিশ্বকাপে দেখা যায় দলটিকে। এরপর আর কোনো বড় আসরে খেলার সুযোগ পায়নি তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মোট দশটি ভেন্যুতে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাতটি দ্বীপ এবং যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে হবে ২০ দলের অংশগ্রহণে সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম