শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপে ভেট্টরিকে ছাড়িয়ে ‘তৃতীয় স্থানে’ সাকিব


DhakaReport24.com || 2023-10-08 10:25:15
বিশ্বকাপে ভেট্টরিকে ছাড়িয়ে ‘তৃতীয় স্থানে’ সাকিব

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে এবারের আসরে অংশ নেওয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে তৃতীয় অবস্থানে ছিলেন সাকিব আল হাসান, যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোনো বোলারের জন্য প্রথম। আর গতকাল শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই সাকিব গড়েছেন আরো এক কীর্তি। ছাড়িয়ে গেছেন বিশ্বকাপের আরো এক রেকর্ড বইয়ে নিজের পজিশন।

২০১৯ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে দলের হয়ে একক রাজত্ব দেখিয়েছিলেন সাকিব আল হাসান। তাই এবারের বিশ্বকাপেও সমর্থকদের নজর ছিল তার ওপর। এই বিশ্বসেরা অলরাউন্ডারও হতাশ করেননি ভক্তদের। প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে যখন আফগানিস্তানের দুই ওপেনার টাইগার পেসারদের মোকাবিলা করে রান তুলে যাচ্ছিলেন, সে সময় বল হাতে এসে ইব্রাহিম জাদরানকে বিদায় করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। দ্বিতীয় উইকেটও শিকার করেন তিনি। এর পরের চিত্র তো সবারই জানা। মেহেদী হাসান মিরাজ, শরীফুল আর তাসকিনদের সমন্বয়ে অল্পতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। তাদের মাঝ দিয়েও ১ উইকেট নেন সাকিব।

এটি সাকিবের পঞ্চম বিশ্বকাপ। ২০০৭ সাল থেকে শুরু করে টাইগারদের বিশ্বকাপ মাতাচ্ছেন তিনি। এবারের আসরে গতকাল আফগানদের সঙ্গে ইনিংসে আইসিসি বিশ্বকাপে স্পিন বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন সাকিব। এই ম্যাচের আগে এত দিন এই তালিকার সর্বোচ্চ তিন উইকেট শিকারি ছিলেন লঙ্কান বোলার মুত্তিয়া মুরুলিধরন (৬৮), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৪০) ও কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি (৩৬)। সাকিবের ঝুলিতে ছিল ৩৪ উইকেট। তবে এই ম্যাচের পর এখন সাকিবের উইকেটের সংখ্যা ৩৭ আর এই সংখ্যক উইকেট শিকার করতে তাকে খেলতে হয়েছে ৩৪ ম্যাচ, এর মধ্যে বোলিং করেছেন ৩৩ খেলায়।

এদিকে বাংলাদেশের এখন বাকি প্রথম পর্বের আরও ৮টি ম্যাচ। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ইমরান তাহিরকে ছুঁতে সাকিবের দরকার মাত্র তিন উইকেট ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম