শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

যেভাবে মোবাইলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ


ক্রীড়া প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-05 15:50:30
যেভাবে মোবাইলে দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ

১০ দলকে নিয়ে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠল। এবারের আসরটি এককভাবে আয়োজন করছে ভারত। ১০ ভেন্যুতে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। 

লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হচ্ছে দুপুর আড়াইটায়। 

বিশ্বকাপ নিয়ে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। নিজের কাজের ফাঁকে বিশ্বকাপের খবর রাখার চেষ্টা করেন সমর্থকরা। ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না টিভিতে খেলা দেখার। শেষ পর্যন্ত মোবাইলই তাদের জন্য শেষ ভরসা হয়ে দাঁড়ায়। 

এবারের বিশ্বকাপের সব ম্যাচই অনলাইনে দেখার সুযোগ রয়েছে। যদিও তার জন্য খরচ করতে হবে অর্থ। বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে অনলাইন প্ল্যাটফর্ম র‌্যাবিটহোল বিডি। 

নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকা খরচে বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে র‌্যাবিটহোলে। মোবাইল কিংবা পিসি— যে কোনো ডিভাইস থেকেই উপভোগ করা যাবে বিশ্বকাপের সব ম্যাচ। এ ছাড়া বিকাশ পেমেন্টের মাধ্যমেও একই প্ল্যাটফর্মে খেলা দেখার সুযোগ রয়েছে। 
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম