শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা


DhakaReport24.com || 2023-10-03 17:08:45
সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা

আসামের গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশ দলের বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় আর ইংলিশদের বিপক্ষে পরাজয়ের মিশ্র অনুভূতি নিয়ে টাইগাররা এখন রওনা হয়েছে ধর্মশালার পথে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর ধর্মশালার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স।

দলের সঙ্গে কোচিং স্টাফ এবং অন্যসব খেলোয়াড়রা থাকলেও দেখা যায়নি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না, সেটি নিয়ে আছে ধোঁয়াশা। তবে বিশ্ব আসরের আগে 'ক্যাপ্টেন্স মিট' নামে একটি আয়োজন আছে ভারতের আহমেদাবাদে। সেই অনুষ্ঠানে অংশ নিতেই দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।  জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ইতোমধ্যে ছুটে গেছেন আহমেদাবাদে।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার কাপ্তান।  
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম