শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

 ইনজুরিতে সাকিব, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে 


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-09-29 17:28:45
 ইনজুরিতে সাকিব, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে 

 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

চোটের কারণে আজ (শুক্রবার) গোহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব। এমনকি শঙ্কা আছে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও। দলীয় এক সূত্রে জানা গেছে, গোহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। অনেকটাই ফুলে গেছে পা।

যদিও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।


এদিকে সাকিবের অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে নেই নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানও।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। চোটের কারণে সাকিবের এই ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদিও টিম ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, তারা আশা করছেন সাকিব প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারবেন।