শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বড় পরাজয়ে নিজেদেরকেই দুষছেন রিয়াল কোচ


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-25 14:55:30
বড় পরাজয়ে নিজেদেরকেই দুষছেন রিয়াল কোচ

পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। তাতে ড্রয়ের চেয়ে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। তবে গতকাল আর তা সম্ভব হয়নি। উল্টো আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। 

সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে গতকাল মাদ্রিদ ডার্বিতে দ্রুতই গোল হজম করে রিয়াল। ৪ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলভারো মোরাতা। এরপর ১৮ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ৩-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের একমাত্র গোল ৩৫ মিনিটে করেন টনি ক্রুস। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫টি শট করেছে আনচেলত্তির দল। আর রিয়ালের লক্ষ্য বরাবর আতলেতিকোর শট ছিল ৪টি। 

বড় ব্যবধানে হারায় নিজেদেরকেই দায়ী করছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সিস্টেম তো বদলায়নি। মাঝমাঠে আমরা ভালোই ছিলাম। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালো মতো খেলতে পারিনি। আর তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’ 

আতলেতিকোর ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মোরাতা। আর একটি গোল করেন গ্রিজমান। তিনটা গোল হয়েছে একইভাবে। সতীর্থের ক্রস থেকে হেডে গোল। আতলেতিকোর গোল তিনটি তাই আনচেলত্তির কাছে কার্বন কপি, ‘গোলগুলো ছিল কার্বন কপি। পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’
ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম