শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ


DhakaReport24.com || 2023-09-18 13:12:15
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আসন্ন সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ১০০০, ক্লাব হাউসে বসে ৫০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। আর সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করা যাবে।

টিকিটের মূল্য তালিকা

গ্রান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড-১০০০ টাকা
ক্লাব হাউজ-৫০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড-৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড-২০০ টাকা।

উল্লেখ্য, আগের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। এবার এ টাকায় টিকিট থাকছে না। 

আগামীকাল ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। এ ছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম