শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাংটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-09-15 15:16:45
ভারতের বিপক্ষে টস হেরে ব্যাংটিংয়ে বাংলাদেশ

সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পর পর দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রাখে ভারত। উভয় দলের বিপক্ষে টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। তাই বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।

শুক্রবার কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

ফাইনাল নিশ্চিত হওয়ায় আগামীকালের ম্যাচটি ভারতের কাছে নিয়মরক্ষার লড়াই। স্বাভাবিকভাবেই এমন ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রামে রেখে বেঞ্চের পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন রাহুল দ্রাবিড়।

অন্যদিকে ফাইনালে উঠতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে চাইবে না বাংলাদেশ। বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে ভারত পরীক্ষা-নিরীক্ষার করায় জয়ের একটা সুযোগ থাকতে পারে বাংলাদেশের সামনে।

দুই দলের মধ্যকার সর্বশেষ দ্বিপাক্ষিক লড়াইয়ে ঘরের মাঠে ভারতকে তিন ম্যাচের ওয়ানডেতে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। ঘরের মাঠে এটা ছিল ভারতের বিপক্ষে টাইগারদের টানা দ্বিতীয় সিরিজ জয়।

তবে ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ছাড়া দেশের বাইরে ভারতকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চেও ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়।

পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে ১৪ ম্যাচের দেখায় মাত্র ১টিতে জয় ও ১৩টিতে হেরেছে বাংলাদেশ। ২০১২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় রচিত হয়েছিলো।

যদিও এশিয়া কাপে বেশ কয়েকবার ভারতকে হারানোর খুব কাছে গিয়েও তরী ডুবেছে বাংলাদেশের। নিজেদের ভুল, ম্যাচ শেষ করতে না পারার ব্যর্থতা ও ভারতের দুর্দান্ত পারফরমেন্সের কারণে জয়ের দেখা পায়নি টাইগাররা।

শ্রীলংকার কাছে হারের পর তিন দিন হোটেলে সময় কাটিয়েছে বাংলাদেশ। জিমে ঘাম ঝড়িয়ে এবং হোটেলে নিজেদের খুঁটিনাটি সমস্যা নিয়ে বিভিন্ন সেশন কাটিয়েছে খেলোয়াড়রা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এর মধ্যে কিছু বার্তা দিয়ে চাঙ্গা রাখতে খেলোয়াড়দের সঙ্গে আলাদা-আলাদা সেশন করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএফ/আরএএম