শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি, মিরাজের মাইলফলক


DhakaReport24.com || 2023-09-03 18:34:30
ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি, মিরাজের মাইলফলক

দলের সবাই যখন হাল ছেড়ে দেয়, তখনও জয়ের চিন্তায় থাকে সে। জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে এমনই এক মন্তব্য করেছিলেন ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। স্পিন অলরাউন্ডার মিরাজ এর আগেও চাপের মুখে দলকে সামলে রেখেছেন। আজকেও দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিয়েছেন আস্থার প্রতিদান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে মিরাজ পেয়েছেন সেঞ্চুরির দেখা। তার সাবলীল ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশের হাতের নাগালেই ম্যাচ। ব্যাট হাতে শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খোলস থেকে বের করে এনেছেন এই মেক শিফট ওপেনার। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে খেলেছেন ১১৫ বল। ওয়ানডে কারিয়ারে নিজের ব্যক্তিগত সর্বোচ্চের মাইলফলকও স্পর্শ করলেন তিনি। 

 
 শুরুতে নাঈম শেখের সঙ্গে গড়েছেন ৬০ রানের জুটি। গত সাত ম্যাচ পর এটিই ছিল বাংলাদেশের পঞ্চাশ পেরুনো জুটি। সেইসঙ্গে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটিও এটিই। 

 

 তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিরাজের জুটিও গড়েছে রেকর্ড। তৃতীয় উইকেটে আফগানদের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। মিরাজের সঙ্গী শান্তুও আছেন সেঞ্চুরির কক্ষপথে। এই প্রতিবেদন লেখার সময় শান্ত অপরাজিত আছেন ৮৮ রানে। 

আফগানিস্তানের বিপক্ষে মিরাজের সাফল্য এবারই প্রথম না। এর আগে ২০২২ সালে এই দলের বিপক্ষেই তিনি খেলেছেন ৮১ রানের ইনিংস। সেই ম্যাচে হারতে থাকা বাংলাদেশকে জয় এনে দেন মিরাজ এবং আফিফ। এছাড়া চলতি বছরের ওয়ানডে সিরিজেও মিরাজ খেলেছেন মান বাঁচানো ইনিংস। মুশফিকের সঙ্গে গড়েছিলেন ৮৭ রানের জুটি। বাংলাদেশ-আফগান লড়াইতে এটিও আছে সর্বোচ্চ জুটির তালিকায়। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম