শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ


DhakaReport24.com || 2023-09-03 12:41:00
আফগানদের বিপক্ষে যেমন হতে পারে সাকিবদের একাদশ

নিজেদের পছন্দের ফরম্যাটেই চলমান এশিয়া কাপ ও আসন্ন ভারত বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তবে টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে ভালো মঞ্চ হতে পারত এশিয়া কাপ আসর। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার তাদের সেই দৌড় কঠিন করে তুলেছে। সাকিব আল হাসানদের সামনে তাই আর জয়ের কোনো বিকল্প। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি বাঁচা-মরার, তবে একইসঙ্গে আরও সমীকরণ মেলাতে হতে পারে টাইগারদের। 

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের ওপেনিং অর্ডার ছিল একেবারেই অনভিজ্ঞ। তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম নেমেছিলেন একেবারে কোনো আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা ছাড়াই। আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলা নাঈম শেখও উইকেট বিলিয়ে এসেছেন ম্যাচটিতে। এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের টপ অর্ডারও ধসে পড়ে। যার কারণ হিসেবে শুরু ধাক্কাটাকে বড় বলে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। সে কারণে আফগানদের বিপক্ষে ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।


শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে এই ম্যাচে। ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। ডেঙ্গু জ্বরের কারণে ছিটকে পড়া লিটন দাসের বদলে তাকে হঠাৎই এশিয়া কাপ দলে ডাক দেওয়া হয়। এছাড়া যথারীতি ওপেনিংয়ে থাকবেন তানজিদ তামিম। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা ফাঁকা।

আগের ম্যাচেও ছয় নম্বরে খেলেছিলেন মুশফিকুর রহিম। যদিও তাকে এত পরে নামানো নিয়ে সমালোচনা হয়েছিল। কারণ তার আগে নামা শান্ত ছাড়া বাঁ-হাতি ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী। আটে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। নয়ে হাসান মাহমুদ, বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। দশে শরীফুল ইসলাম এবং এগারোতে তাসকিন আহমেদ।


আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম