শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

উইকেট বিলিয়ে দিয়ে এলেন মুশফিক


DhakaReport24.com || 2023-08-31 18:41:15
উইকেট বিলিয়ে দিয়ে এলেন মুশফিক

দল আছে বিপদে। নাজমুল হোসেন শান্তর মতো তরুণও ধরে খেলছেন। কিন্তু মুশফিকুর রহিম যেন পরিস্থিতি বুঝতে চাইলেন না। উচ্চাভিলাষী এক শট খেলে আত্মহুতি দিয়ে আসলেন।

২২ বলে ১৩ করা মুশফিক লঙ্কান বিস্ময় পেসার পাথিরানার বাউন্সারে আপার কাট খেললেন। বল সরাসরি চলে গেলো থার্ডম্যানে করুনারত্নের হাতে। ১২৭ রানে ৫ উইকেট হারালো বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৩১ রান। শান্ত ৬৯ আর মেহেদি হাসান মিরাজ ২ রানে অপরাজিত আছেন।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। টসভাগ্য যদিও সহায় হয়েছে টাইগারদের। অধিনায়ক সাকিব আল হাসান প্রথমে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

কিন্তু ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হলো না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খেয়েছে টাইগাররা। অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না তরুণ তানজিদ হাসান তামিম।
দ্বিতীয় ওভারে লঙ্কান বিস্ময় স্পিনার মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তামিম (২ বলে ০)।

এরপর নাইম শেখকে তুলে নিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ধনঞ্জয়াকে এগিয়ে মারতে গিয়েছিলেন নাইম, কিন্তু স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে বল আকাশে তুলে দেন। পয়েন্টে সহজ ক্যাচ নেন নিশাঙ্কা। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রানেই থামে নাইমের ইনিংস। ২৫ রানে ২ উইকেট হারায় টাইগাররা।

সাকিব শুরু করেছিলেন আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু লঙ্কান 'জুনিয়র মালিঙ্গা' মাথিসা পাথিরানার গতিময় এক ডেলিভারি বুঝতে না পেরে ব্যাট চালিয়ে দেন সাকিব। উইকেটরক্ষক ঝাঁপিয়ে পড়ে নেন ক্যাচ। ১১ বলে ৫ রান আসে সাকিবের ব্যাট থেকে।

৩৬ রানে নেই ৩ উইকেট। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয় দলকে এগিয়ে নেন অনেকটা সময়। শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি।

কিন্তু এরপরই আঘাত। শান্ত-হৃদয়ের জুটিটি ৫৯ রানেই থামিয়ে দেন দাসুন শানাকা। তাওহিদ হৃদয়ের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে ঠিকই জিতে যায় শ্রীলঙ্কা। হৃদয় ৪১ বলে করেন ২০ রান, তার ইনিংসে ছিল না কোনো বাউন্ডারির মার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম