শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ


DhakaReport24.com || 2023-08-31 16:54:15
সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয় করতে নামে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। শুরুতেই দুই ওপেনারের পর এবার অধিনায়ক সাকিবকেও হারিয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাটিং নামে বাংলাদেশ। ২৭ রানে দুই ওপেনার তানজিদ তামিম এবং নাঈম শেখকে হারানোর পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও (৫) রানে সাজঘরে ফিরে যান।

লিটন কুমার দাসের জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটে তানজিদ হাসান তামিমের। কিন্তু শুরুটা হয়েছে বিষাদময়। ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান স্পিনার থিকশানার ক্যারম বলে লাইন মিস করেন বাঁহাতি ওপেনার। বল তার পায়ে আঘাত হানলে আম্পায়ার আঙুল তুলতে খুব একটা সময় নেননি। ফলে অভিষেকে ১৬তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক মারেন তামিম।

২৫ রানের সময় আরেক ওপেনার নাঈম শেখও আউট হয়ে ফিরে যান। ১৬ রানে লঙ্কাকা অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার। এর পর ব্যাক্তিগত ৫ রানে উইকেটকিপার কুশাল মেন্ডিসের দারুণ এক ক্যাচে আউট হন।

বাংলাদেশের একাদশ

মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম