শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

কপালে থাকলে বিশ্বকাপ জিতব ইনশাআল্লাহ: তামিম


DhakaReport24.com || 2023-08-17 17:18:45
কপালে থাকলে বিশ্বকাপ জিতব ইনশাআল্লাহ: তামিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। আসন্ন এশিয়া কাপে ১৭ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন বগুড়ার এই ক্রিকেটার। এশিয়া কাপের দলে থাকলেও আসন্ন ভারত বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তামিম।

 জাতীয় দলে ডাক পাওয়ার পর আজ (বৃহস্পতিবার) প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘সবার মধ্যে একটাই স্বপ্ন, বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সামনে যেহেতু বিশ্বকাপ রয়েছে, এই একটা বিষয়ই মাথায় কাজ করছে। আমরা এশিয়া কাপ কিংবা যে সিরিজই খেলি না কেনো ব্যাক অব দ্যা মাইন্ডে বিশ্বকাপই থেকে যায়। এবারও চেষ্টা করবো। কপালে থাকলে হয়ে যাবে।’

প্রথমবার জাতীয় দলে সুযোগ বেশ খুশি এই ওপেনার। তিনি আরও বলেন, ‘প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছি তাও এশিয়া কাপের মতো বড় মঞ্চে। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। উপভোগ করছি অনেক।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম