শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

ম্যাচসেরা পারফর্ম করেও পুরস্কারবঞ্চিত সাকিব


DhakaReport24.com || 2023-07-22 16:42:30
ম্যাচসেরা পারফর্ম করেও পুরস্কারবঞ্চিত সাকিব

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে-বোলিংয়ে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। সারে জাগুয়ার্সের বিপক্ষে ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে নিয়েছেন ৪ উইকেট আর ব্যাট হাতে খেলেছেন ২৬ রানের কার্যকরী এক ইনিংস। 

তবে ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ম্যাচ সেরার পুরস্কার পাননি সাকিব। সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দিলপ্রীত সিং। অথচ ব্যাটিংয়ে দিলপ্রীতের থেকে বেশি রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে ৩টি উইকেটও শিকার করেছেন এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পরও সাকিবকে ম্যাচসেরার পুরস্কার না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন সাকিব ভক্তরা।  

সারের দেয়া ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় মন্ট্রিয়াল। এরপরেই ব্যাট হাতে ক্রিজে আসেন দিলপ্রীত সিং। খেলেছেন ৩১ বলে ২৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন এই কানাডিয়ান। 

বিপরীতে সাকিবের ১৩ বলে ২৬ রানের ইনিংসে শুরুতেই জয়ের ভিত পেয়ে যায় মন্ট্রিয়াল। ৩ চার আর ১ ছয়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন সাকিবই। তবে, শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কার আর হাতে পাওয়া হয়নি এই বাংলাদেশির।  

এর আগে, বল হাতে ১৮ রানের বিনিময়ে তিন উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যদিও শেষ পর্যন্ত উপেক্ষিতই থেকে গিয়েছে তার এই অলরাউন্ড পারফর্ম্যান্স। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম