শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

অক্টোবর থেকে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ


DhakaReport24.com || 2021-06-26 21:45:15
অক্টোবর থেকে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ



ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ নভেম্বর।

‘ক্রিকইনফো’র প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ফাইনালের পরই টি-টোয়েন্টি বিশ্বকাপটি মাঠে গড়াবে। তবে আইসিসির পক্ষ থেকে এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

করোনার কারণে গত মে মাসে স্থগিত হয় আইপিএলের এবারের আসর। টুর্নামেন্টের দ্বিতীয়পর্ব শুরু হওয়ার কথা আরব আমিরাতেই, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ফাইনাল ১৫ অক্টোবর। সেক্ষেত্রে আইপিএল ফাইনাল শেষ হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব।

পরিকল্পনা অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুই গ্রুপের খেলা হবে আরব আমিরাত এবং ওমানে। এই রাউন্ডে মোট ১২টি ম্যাচ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে, যারা যোগ দেবে সেরা আট দলের সঙ্গে।

নির্ধারিত সময়ের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা আট দলের মধ্যে থাকতে না পারায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে। সেখানে বাকি সাত দল হলো-শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া নিউগিনি।

সেরা আট দল আর প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করা চার দল মিলে হবে ১২ দলের ‌‘সুপার টুয়েলভ’। সেখানে মোট ৩০টি ম্যাচ থাকবে। শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

সুপার টুয়েলভ-এ দুই গ্রুপে ৬টি করে দল থাকবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে।

সুপার টুয়েলভ-এর ম্যাচগুলো আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি এবং শারজাহতে অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি প্লে-অফ ম্যাচও হবে এই ভেন্যুগুলোতে।