শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

যে কারণে রাবাদাকে অনুসরণ করেন মুশফিক


DhakaReport24.com || 2023-06-08 17:32:00
যে কারণে রাবাদাকে অনুসরণ করেন মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে আজ (৮ জুন) অনুশীলনে যোগ দিয়েছিলেন এই পেসার। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শেষে মুশফিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

নিজেকে ভাগ্যবান দাবি করে এই তরুণ পেসার বলছিলেন, ‌‘সত্যি কথা বলতে এখন বাংলাদেশের পেসারদের দেখেই অনেক কিছু শেখার আছে। উনারা অনেক পরিশ্রম করেন। আমি নতুন হলেও তারা আমার প্রতি অনেক বেশি সহায়ক। তাই সবমিলিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

বর্তমানে মুশফিক বাংলাদেশের পেস বোলারদেরই অনুসরণ করছেন, ‘আজকে যখন ক্যাম্পে প্রথম যোগ দিয়েছি তখন তাসকিন ভাইসহ সব পেসাররা অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে আমি অনুসরণ করি দেশের পেসারদের।’

এরপরই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে অনুসরণের কারণও জানালেন মুশফিক, ‘আমি রাবাদাকে অনুসরণ করি, যখন উনি অনূর্ধ্ব-১৯ খেলছিলেন। উনার সঙ্গে আমার অ্যাকশনের বেশ মিল রয়েছে, তাই হয়তো। উনার রান-আপ, আগ্রাসন সবকিছুই ভালো লাগে। সে কারণে উনাকে ফলো করি।’

নিজের আত্মবিশ্বাস ও প্রেরণা নিয়ে এই পেসার বলেন, ‘আত্মবিশ্বাস না থাকলে তো এখানে আসতে পারতাম না, তাই না? বড় ভাইরা ভালো করতেছে আমরা দেখে অনুপ্রাণিত হই।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম