শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন সাব্বির


DhakaReport24.com || 2023-06-05 13:22:30
ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন সাব্বির

আপাতত বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের চাপ নেই। আর জাতীয় দলের বাইরে থাকায় ক্রিকেটার সাব্বির রহমান খেলছেন ইংল্যান্ডে। দেশটির প্রথম বিভাগ ক্রিকেটে অ্যাভালি ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১০১ বল খেলে ২০০ রান করে অপরাজিত ছিলেন এই হার্ডহিটার ব্যাটার।সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ের দিনে ১৪৩ রানের ব্যবধানে বড় জয় পেয়েছে তার দল অ্যাভালিও।

শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নামে অ্যাভালি। নির্ধারিত ৪০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪৮ রান সংগ্রহ করে তারা। ২ উইকেট হারানোর পর উইকেটে আসেন সাব্বির। এরপর পুরো ইনিংস শেষ করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। 


ডাবল সেঞ্চুরির পথে পা রাখতে সাব্বির ছক্কা হাঁকিয়েছেন ১২টি, চার মেরেছেন ১৭টি। এছাড়া মারকুটে এই ব্যাটারের স্ট্রাইকরেট ছিল নজরকাড়া। তিনি ব্যাটিং করেছেন প্রায় ২০০ স্ট্রাইকরেটে। 

পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে ২০৫ রানেই অলআউট হয়ে যায় সুপারনোভা স্পোর্টস ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মোজাম্মেল সালমান। ব্যাটের পর বল হাতেও দ্যুতি ছড়ান সাব্বির, বল হাতে ২উইকেট শিকার করেছেন তিনি। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম