শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

টেস্ট দলে নতুন মুখ দিপু ও মুশফিক


DhakaReport24.com || 2023-06-04 18:32:45
টেস্ট দলে নতুন মুখ দিপু ও মুশফিক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে দুই নতুন মুখের সুযোগ হয়েছে। ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরমের পুরষ্কার পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। এছাড়া দল থেকে বাদ পরেছেন রেজাউর রহমান রাজা, সাদমান হোসেন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। ইনজুরির কারনে দলে না থাকায় সাকিব আল হাসানের বদলে নেতৃত্ব দিবেন লিটন দাস।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৬৫ রান করেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। এছাড়া সিলেটে অনুষ্ঠিত 'এ' দলের হয়ে উইন্ডিজ 'এ' দলের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরিও আছে দিপুর।
এদিকে ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তিনিও সদ্য সমাপ্ত এ দলের সিরিজে ২ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এক ইনিংসে ৫৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।


নতুন দজনকে নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।’ দিপু নতুন হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ভাল করার যোগ্য মনে করেন নান্নু, ‘ ও তো আমাদের এইচপির খেলোয়াড়। এ টিমে ভালো করছে, ওর কাছে তো আমাদের ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, দুটা সেঞ্চুরি করা না!’

এদিকে শেষ ইনিংসে শতক হাঁকিয়ে টেস্টের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন জয়। তাই নান্নু আশা রাখছেন জয়ের ওপর, 'ও মাঝে কিছুদিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসে একটা সেঞ্চুরি আছে। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি এবার সে আগের ধারায় ফিরবে।'

এছাড়া নতুন নেতৃত্ব পাওয়া লিটনকে নিয়েও ভাল কিছুর আশা করছেন প্রধান নির্বাচক। দেশের ১২ তম টেস্ট অধিনায়ককে নিয়ে নান্নু বলেন, ‘টেস্টে অধিনায়কত্ব করা বিরাট ব্যাপার, বিরাট সম্মানের একটা জায়গা। এই জায়গা থেকে আমি মনে করি লিটন টিমকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’ আগামী ১৪ জুন মিরপুরে হবে একমাত্র টেস্ট।

বাংলাদেশের ১৫ সদস্যের টেস্ট দল

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম