শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসির পর এবার পিএসজি ছাড়ছেন রামোস


DhakaReport24.com || 2023-06-03 11:46:15
মেসির পর এবার পিএসজি ছাড়ছেন রামোস

চলতি মৌসুম শেষে একাধিক তারকা ফুটবলার হারাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। লিওনেল মেসির ক্লাব ছাড়ার বিষয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরে। সম্প্রতি সেটি নিশ্চিত করেন পিএসজির কোচ ক্রিস্টোগার গালতিয়ের। মেসির পর এবার স্প্যানিশ তারকা সার্জিও রামোসও পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই পিএসজি ছাড়ার ব্যাপারে নিশ্চিত করেন রামোস। মেসির মতো রামোসও শেষবার পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন। 

শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে রামোস বলেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন হতে যাচ্ছে, আমার জীবনের আরও একটি অধ্যায়কে বিদায় জানাতে যাচ্ছি। গুডবাই, পিএসজি।’ 

১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে যোগ দেন রামোস। ফ্রান্সের ক্লাবটির হয়ে দুই বছরে ৪৪ ম্যাচ খেলেন তিনি। যেখানে তিনটি গোলও রয়েছে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা এ তারকা ডিফেন্ডারের।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম