শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয় দলে খেলার ইঙ্গিত দিলেন ডু প্লেসি


DhakaReport24.com || 2023-05-18 15:39:45
জাতীয় দলে খেলার ইঙ্গিত দিলেন ডু প্লেসি

আবারও সাউথ আফ্রিকার জাতীয় দলের পোশাকে খেলতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিকে। প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক ইঙ্গিত দিয়েছেন তেমনটাই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন ডু প্লেসি।

জাতীয় দলের টেস্ট ফরম্যাট থেকে দুই বছর আগেই অবসরে গেছেন ডু প্লেসি। যদিও ওয়ানডে এবং টি-টোয়েন্টি থেকে এখনও অবসরে যাননি তিনি। এর আগেও অবশ্য জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডু প্লেসি।

যদিও ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে উপেক্ষা করেই সাজানো হয় দল। এবার সাউথ আফ্রিকার নতুন কোচ রব ওয়াল্টার অবশ্য ডু প্লেসিকে দলে চান। এ কারণেই সাবেক অধিনায়কের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

ডু প্লেসি বলেন, 'আমি খুবই কৃতজ্ঞ কেননা নতুন কোচ দলের অংশ হওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছে। এখন শুধুই কথা হয়েছে, আমার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে। আমি টেনিস এলবো ইনজুরি নিয়ে সাম্প্রতিক সময়ে ভুগছি। এটার জন্যে ইনজেকশনও দিয়েছি।'

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে ডু প্লেসিকে দলে চান সাউথ আফ্রিকার কোচ। যদিও ডু প্লেসির ইচ্ছা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ফেরার। এ নিয়ে দুজনের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান ডু প্লেসি।

তিনি আরও বলেন, 'আমার সঙ্গে কথা হয়েছে শারীরিক বা মানসিকভাবে পুরোপুরি ফিট আছি কিনা সেটা নিয়ে। মনে হচ্ছে এই মুহূর্তে আমি ফিট। ৫০ ওভারের ক্রিকেট আসলে অন্য জিনিস। এটা লম্বা ফরম্যাট। মাঠে আপনাকে আরও বেশি সময় থাকতে হয়। আইপিএলের পর, বছরের পরের অংশে সেটা নিয়ে ভাবব। পরের বছরের জুলাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, সেটা নিয়েও কথা হয়েছে। এই জায়গায় খেলা নিয়ে আমরা দুজনই একমত। সেখানেই নজর থাকবে।'
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম