শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স


DhakaReport24.com || 2023-05-01 11:35:15
বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর কাজ করতে দেখা যাবে না জেমি সিডন্সকে। সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে কাজ না করলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন একসময়ের এই হেড কোচ। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন খোদ সিডন্সই।

নিজের ফেসুবক পোস্টে জেমি সিডন্স লিখেছেন, 'সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।'

আরও বলেন, 'আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।'

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সর্বশেষ দ্বিতীয় দফায় গেল বছর ঢাকায় আসেন জেমি সিডন্স। নিয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচের দায়িত্বভার। তবে বোর্ডের তরফে আগেই আভাস মিলছিল, সিডন্সকে এইচপি, বাংলা টাইগার্স এবং ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিতে চায় তারা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তখন জানিয়েছিলেন, ‘আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সে নিয়ে আসব। তখন জাতীয় দলের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজতে হবে। তার মানে এই নয় যে আমরা ভারত আসার আগেই একজন ব্যাটিং কোচ নিয়ে আসব। কোচ পাওয়া এত সহজ নয়।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম