শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ছেলের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তামিম


DhakaReport24.com || 2023-04-13 15:42:45
ছেলের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তামিম

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছেলে অসুস্থ। তাই ছেলে আরহাম ইকবাল খানকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তামিম।

এর আগে ঢাকার হাসপাতালেও কিছুদিন ভর্তি ছিলেন আরহাম। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এবার দেশের বাইরে নিয়ে যেতে হয়েছে তাকে। জানা গেছে, পেট ব্যাথা থেকে সেরে ওঠতে পারছে না আরহাম।

গতকাল সিঙ্গাপুরের উদ্দেশে ছেলেকে নিয়ে দেশ ছেড়েছেন তামিম। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ঢাকা টেস্ট শুরুর আগের দিন ছেলে অসুস্থ হয়ে পড়ে। ফলে শংশয় দেখা দিয়েছিল তামিমের ম্যাচ খেলা নিয়েও। পরে অবশ্য ম্যাচ খেলেছিলেন তিনি। 

সেই টেস্ট ম্যাচ শেষে ক্রিকেট থেকে দূরে আছেন বাঁহাতি এ ওপেনার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) তার দল প্রাইমের ব্যাংকের হয়ে মাঠে নামতে দেখা যায়নি তাকে। 

ডিপিএলের এবারের মৌসুমের বাকিটায় খেলবেন কি না সেটাও এখন নিশ্চিত নয়। এছাড়া চলতি মাসেই রয়েছে জাতীয় দলের ক্যাম্প। ছেলের শারীরিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় দলে যোগ দেওয়ার বিষয়টিও।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম