শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

কলকাতায় যেকোনো পজিশনে খেলতে চান লিটন


DhakaReport24.com || 2023-04-10 09:30:00
কলকাতায় যেকোনো পজিশনে খেলতে চান লিটন

অবশেষে আইপিএল খেলতে দেশ ছাড়লেন লিটন দাস। আজ রোববার সন্ধ্যার ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন টাইগারদের তারকা এই ওপেনার। তবে দেশ ছাড়ার বিমান বন্দরে সংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে জানান কলকাতা ম্যানেজমেন্ট তাকে ব্যাটিং অর্ডারে যেখানে খেলাবে সেখানেই খেলবেন।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘তারা (কলকাতার টিম ম্যানেজমেন্ট) যদি খেলাতে পারে আমি খেলবো।’ অবশ্য প্রথমবার আইপিএল খেলতে যাওয়ায় বেশ রোমাঞ্চিত লিটন, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।'

কলকাতা দলে ছিলেন সাকিব আল হাসান। অবশ্য শেষ মুহূর্তে নিজের নাম করে নেন প্রত্যাহার। তবে লিটন বলছেন তিনি থাকলে ভালো হতো, ‘দেখুন, এটা ভিন্ন গল্প এখন। অবশ্যই যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। একই দেশের খেলোয়াড়, একই ড্রেসিংরুম শেয়ার করতাম, খুব ভালো লাগতো। কোনো কারণে হয়ত তিনি যাচ্ছেন না।’

সমর্থকদের উদ্দেশ্যে লিটন বলেন, ‘সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে যেমন সমর্থন করে মনে হয় ওখানেও সমর্থন করবে। সমর্থন করলে ভালো কিছুই হয়।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম