শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

দুর্দান্ত জয়ের পর যা বললেন সাকিব


DhakaReport24.com || 2023-03-28 08:50:45
দুর্দান্ত জয়ের পর যা বললেন সাকিব

সাকিব আল হাসানের নেতৃত্বে আরো একটি ম্যাচে জয় পেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানের জয় পেয়েছে টাইগাররা। ম্যাচের শুরু থেকেই দাপুটে ব্যাটিং করে টাইগার দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার। যে কারণে ম্যাচ শেষে দুই ওপেনারকে নিয়ে অধিনায়ক সাকিবের কন্ঠে ঝরেছে প্রশংসার বাণী।

সাকিব বলছিলেন, ‘আমরা এটাই চাই। এক বা দুজনের সবসময় অবদান রাখা কঠিন- এরকম অলরাউন্ড পারফরম্যান্সই দরকার। তারা (লিটন-রনি) যেভাবে ইনিংস উদ্বোধন করেছে। ম্যাচের গতি ঠিক করে দিয়েছে। আক্রমণাত্মক ক্রিকেটও খেলেছে।'

এদিকে তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন দুর্দান্ত বোলিং। শুরুর দুই ওভারে বেশ খরুচে ছিলেন নাসুম ও মুস্তাফিজ। এরপর বল হাতে তুলে নিয়ে আইরিশ ব্যাটারদের তোপের মুখে ফেলেছিলেন হাসান। এরপর সময় যত গড়িয়েছে ততই তাসকিন আগুনে পড়ে কাবাব হয়েছে আইরিশ ব্যাটাররা। এই বোলার একাই শিকার করেছেন ৪ উইকেট। অবশ্য অধিনায়ক সাকিব মনে করেন পেসারদের দারুণ পারফর্মে নতুনরা সুযোগ পাচ্ছে কম।

সাকিব বলেন, 'নতুন ছেলেরা এসে প্যানিক হয়নি। তারা এসে পারফর্ম করতে চেয়েছে। যেভাবে বোলাররা বল করেছে, দুর্দান্ত। আমাদের আরও কয়েকজন আছে যারা আমাদের এই পেসারদের দারুণ পারফরম্যান্সের কারণে সুযোগ পাচ্ছে না। ’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম