শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি


DhakaReport24.com || 2023-02-28 09:11:15
২০২৬ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকেই গুঞ্জন ছিল চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে লিওনেল স্কালোনির। এবার সেটিই সত্যি হল। আগামী ২০২৬ সাল পর্যন্ত এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে এএফ। 

গতকাল প্যারিসে অনুষ্ঠিত ফিফার বর্ষসেরা পুরষ্কারের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্কালোনি। সেখানেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকের পর চুক্তি নবায়ন করেন ৪৪ বছর বয়সী এ কোচ।

আগামী ২০২৬ বিশ্বকাপেও মাস্টার মাইন্ড হিসেবে আর্জেন্টিনার ডাগ আউটে দেখা যাবে স্কালোনিকে। এএফএ-র বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সাল পর্যন্ত জাতীয় দলের কোচের মেয়াদ বাড়ানোর কাজ সম্পন্ন করেছেন ক্লদিও তাপিয়া এবং লিওনেল স্কালোনি।’ 

এর আগে ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর সেভিয়ায় হোর্হে সাম্পাওলির কোচিং স্টাফে যোগ দেন স্কালোনি। ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিদায়ের পর ছাঁটাই হন সাম্পাওলি। এরপর স্কালোনির কাঁধে আর্জেন্টিনা কোচের দায়িত্ব ‍তুলে দেওয়া হয়।

চার বছর পর এই স্কালোনির কোচিংয়েই ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৩৭ জয়, ১৫ ড্র ও ৫ ম্যাচে হেরেছেন স্কালোনি। 

এএফএ সভাপতি তাপিয়া স্কালোনির প্রশংসা করে বলেছেন, ‘যখন আত্মবিশ্বাস তুঙ্গে এবং দুই পক্ষের বোঝাপড়াও ভালো, তাই বিশ্ব চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির সঙ্গেই আমরা জাতীয় দলের প্রকল্প এগিয়ে নিয়ে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম