শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ


DhakaReport24.com || 2023-02-18 09:51:45
প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে এখন পর্যন্ত ব্যর্থতাই সঙ্গী বাংলাদেশ নারী দলের। ৫টি বিশ্ব আসরে খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি টাইগ্রেসরা। এবারের বিশ্বকাপেও প্রথম তিন ম্যাচে সে পরিসংখ্যানে পরিবর্তন আনতে পারেননি নিগার সুলতানারা। উল্টো প্রথম দল হিসেবে বিশ্বকাপ বিদায়ের লজ্জায় পড়েছে টাইগ্রেস দল।

কেপ টাউনে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি বেটস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা। 

শুরু থেকেই রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের নারীরা। অবশ্য খুব একটা সুযোগও দেননি নিউজিল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। ৪৪ রান করা বার্নাডাইনকে ফেরান স্বর্ণা আক্তার। ১৩ রান করে ফেরেন অ্যামেলিয়া কর। সোফিয়া ডিভাইন ফেরেন প্রথম বলেই। 

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন কর। ৬১ বলে খেলেছেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তাকে সঙ্গ দিয়েছেন ম্যাডি গ্রিন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪৪ রান। তাতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় কিউইরা।

ব্যাট করতে নেমে কখনোই ম্যাচের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারেনি বাংলাদেশের নারীরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারানোর রোগ তো ছিলই। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো নিগার সুলতানা আজ ফিরেছেন ৮ রানে। একাই লড়েছেন স্বর্ণা আক্তার। ২২ বলে ৩১ রানে তিনি ফেরার পর ৮ উইকেটে ১১৮ রানে থামে বাংলাদেশ। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম