শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

তুরস্কে ভূমিকম্প : মেসির স্বাক্ষরিত জার্সি নিলামে


DhakaReport24.com || 2023-02-11 19:29:30
তুরস্কে ভূমিকম্প : মেসির স্বাক্ষরিত জার্সি নিলামে

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের অবস্থা ভয়াবহ। দেশটির মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সব দেশ। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। যে যেভাবে পারছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য।

কয়েকদিন আগে সময়ের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি নিলামে উঠেছিল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি উঠছে নিলামে। এখান থেকে আসা অর্থ ব্যয় করা হবে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। মেসির জার্সিটি পিএসজির।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর মেসির ক্লাব অটোগ্রাফ দেওয়া জার্সি নিলামে তুলেছেন ডেমিরেল। সঙ্গে পিএসজির আরেক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের স্বাক্ষরিত জার্সি নিলামের কথাও জানিয়েছেন এই টার্কিশ ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেমিরেলের পোস্ট দেখে নীরব থাকেননি কেভিন ডি ব্রুইন, আর্লিং হলান্ড, হ্যারি কেইনরাও। পাশে দাঁড়িয়েছে উয়েফাও। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ইতোমধ্যে দিয়েছে ২০ হাজার ইউরো। এ ছাড়া অলিম্পিক তহবিল থেকে এক মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে আইওসি ও তার সহযোগী সংস্থাগুলো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম