শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

'সালামু আলাইকুম বাংলাদেশ’ বললেন রোনালদো


DhakaReport24.com || 2023-02-07 15:29:45
'সালামু আলাইকুম বাংলাদেশ’ বললেন রোনালদো

ফুটবল ভালোবাসেন, অথচ ক্রিশ্চিয়ানো রোনালদোকে চেনেন না এমন একজনও খুঁজে পাওয়া যাবে না হয়তো। ফুটবল পায়ে অসাধারণ দক্ষতার জন্য জগত জুড়ে খ্যাতি তার। সর্বকালের সেরার বিতর্কেও হরদম উঠে আসে পর্তুগিজ মহাতারকার নাম।

তবে মাঠের খেলায় অসাধারণ নৈপুণ্যের জন্যই যে শুধু বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তাকে ভালোবাসেন, সেটি নয়। বিনয় ও উদারতার প্রতীকও তিনি। ভক্ত সমর্থকদের চমকে দিতেও জুড়ি নেই তার। 

ইউরোপ পর্ব শেষে রোনালদো এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে। যদিও ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পারফরম্যান্স ক্রমশ পড়তির দিকে, তবুও নামটা যখন রোনালদো অতো সহজে ভেঙে পড়বেন কেন! শৈশব থেকেই লড়ছেন। প্রতিবন্ধকতার পাহাড় ঠেলে করেছেন বিশ্বজয়। আবারও ঘুরে দাঁড়াবেন সেই বিশ্বাস সমর্থকদের।

মঙ্গলবার দুপুরের দিকে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো। তিনি বলছেন, সালামু আলাইকুম বাংলাদেশ। যদিও কিছুটা ভুল উচ্চারণে সালাম দিয়েছেন তিনি। তবে তাতে কিছু যায় আসে না ভক্তদের। এতটুকুতেই হৃদয় ছুঁয়ে গেছে সবার। 

ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও অনুমান করা যাচ্ছে রোনালদোর ক্লাব আল নাসেরে হয়তো প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন। সেই সূত্রেই কোনো এক প্রবাসী রোনালদোর এই ভিডিওটি রেকর্ড করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম