শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

মেসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পিকে!


DhakaReport24.com || 2023-02-06 14:55:15
মেসির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন পিকে!

অশ্রুসিক্ত নয়নে লিওনেল মেসির বিদায়ের দিনটা অনেকেরই মনে দাগ কেটেছিল। আগের বছর বার্সার সেই সময়কার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউর সঙ্গে দূরত্ব তৈরি হয় মেসির। এর পর অভিমানে ক্লাব ছাড়ার কথা জানান। কিন্তু চুক্তির শর্তে আটকে পড়তে হয় তাকে।  

২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর বার্সাতে পা রেখে নতুন প্রেসিডেন্টকে মেসি বলেছিলেন তিনি থাকতে চান। কিন্তু এবার তারা মেসিকে না বলে দেয়। এর পর তো বার্সা ছেড়ে পিএসজিতে চলে যেতে হয় মেসিকে। এর পেছনে অনেক নাটকীয় ঘটনাও ছিল। যাওয়ার বেলায় মেসি নাকি বার্সার ড্রেসিংরুমে ব্ল্যাকবোর্ডে 'জুডাস' শব্দটি লিখে যান। যার বাংলা অর্থ বিশ্বাসঘাতক। তবে কেন এই শব্দটি লিখলেন তিনি। এর কারণটা এত দিনে জানা গেল। খবর মার্কার। 

স্প্যানিশ ক্রীড়া দৈনিক 'মার্কা' দেশটির খ্যাতনামা সাংবাদিক হোসে ম্যানুয়েল এস্ট্রাদার বিবৃতি দিয়ে জানিয়েছেন, এই শব্দটি মূলত তারই সাবেক সতীর্থ জেরার্ড পিকের প্রতি ইঙ্গিত করে লিখেছেন আর্জেন্টাইন তারকা। এর পেছনের কারণও এই সাংবাদিক জানিয়েছেন, সে সময় মেসি আর্জেন্টিনা থেকে স্পেনে আসার আগেই আর্থিক নীতির বিষয়টি মিটমাট হয়ে যায়। বার্সার কর্তাদের সঙ্গে এক হয়ে তখন নাকি পেছন থেকে কলকাঠি নাড়েন পিকে। 

মেসি থাকতে চান না এমন বার্তাও পিকে জানিয়ে দেন তাদের। এর পর মেসি ফিরলে স্রেফ সব কিছু বন্ধ হয়ে যায় তার জন্য। বিষয়টি অন্য এক সতীর্থের মাধ্যমে জানতে পারেন মেসি। যেটা তাকে খুব কষ্ট দেয়। চলে যাওয়ার দিন লকার রুম থেকে নিজের জিনিসপত্র গোছানো শেষ করে পাশের ব্ল্যাকবোর্ডে জুডাস শব্দটি বড় করে লিখে দেন। পরে জর্দি আলবাকে পিকে জিজ্ঞেস করেন, কে লিখেছে এটি। উত্তরে জর্দি বলেন মেসির কথা। 

এই কারণেই মেসির স্ত্রী রোকেজ্জুর সঙ্গে পিকের সাবেক বান্ধবী শাকিরারও দূরত্ব তৈরি হয়। যদিও সাম্প্রতিক কঠিন সময়ে আবার রোকেজ্জুকে শাকিরার পাশে দাঁড়াতে দেখা যায়। মূলত পিকের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর রোকেজ্জু আবার শাকিরাকে ফলো করছেন।  তার বিভিন্ন পোস্টে লাইক দিচ্ছেন, এমনকি নানাভাবে সাহস জোগাচ্ছেন। এত দিন পর পুরোনো চক্রান্তটা সামনে এলো। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম