শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

সিলেট, বরিশাল, আর কুমিল্লার সঙ্গে সেরা চারে যাচ্ছেন কে?


DhakaReport24.com || 2023-02-03 12:42:00
সিলেট, বরিশাল, আর কুমিল্লার সঙ্গে সেরা চারে যাচ্ছেন কে?

সিলেট পর্ব শেষে দুইদিন বিরতি। আজ (৩ ফেব্রুয়ারি) থেকে আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। শুক্রবার যথারীতি দুটি ম্যাচ। বেলা ২টায় প্রথম খেলায় মুখোমুখি হবে সাকিবের ফরচুন বরিশাল ও তামিম-ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স। সন্ধ্যা ৭টায় নাসিরের ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।

৩০ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে প্রথম দেখায় ৫ উইকেটে জিতেছে সোহানের রংপুর রাইডার্স। অন্যদিকে আসরের শেষভাগে এসে প্রথম সাক্ষাত খুলনা ও বরিশালের।

এই দু’দলের ফিরতি লড়াই হবে হোম অফ ক্রিকেটে; ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায়। এদিকে মাত্র ৩ দিন আগে প্রথম মোকাবিলায় জিতে আজকের খেলায় মানসিকভাবে এগিয়ে রংপুর।

রংপুরের কোচ সোহেল ইসলামও তা মনে করেন। তার অনুভব, ‘অবশ্যই মানসিকভাবে এগিয়ে থাকবো আমরা। সবচেয়ে বড় কথা কালকের ম্যাচ না বিগত তিন ম্যাচ ধরে ভালো খেলছি।’

পরিসংখ্যানও তাই জানাচ্ছে , ১৯ জানুয়ারী চট্টগ্রামে সাকিবের বরিশালের কাছে হারের পর আর পরাজিত হয়নি রংপুর। টানা তিন ম্যাচ জিতেছে। এখন নকআউট পর্বের খুব কাছাকাছি সোহানের দল। ঢাকাকে হারাতে পারলে পয়েন্ট দাঁড়াবে ৯ খেলায় ১২। তখন সেরা চারে থাকার সম্ভাবনাও হবে উজ্জ্বল।

এদিকে আজ থেকে শুরু বিপিএলের রবিন লিগের ফিরতি রাউন্ডের শেষ ভাগ। কোন ৪ দল নকআউট পর্বে খেলবে? তা সিলেটেই মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। মাশরাফির সিলেট স্ট্রাইকার্স, সাকিবের ফরচুন বরিশাল, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সোহানের রংপুর রাইডার্সের নকআউট পর্বে খেলা একরকম নিশ্চিত।

মাশরাফির সিলেট ১০ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে। আর সাকিবের বরিশাল ও ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্সও শেষ চারে জায়গা নিশ্চিত। শেষের ২ দলের পয়েন্ট সমান ১২ (৯ খেলায়) ঢাকার শেষ পর্বে অতি নাটকীয় কিছু না ঘটলে সোহানের রংপুরেরও (৮ খেলায় ১০) নকআউট পর্বে পা রাখা মোটামুটি নিশ্চিত।

ভিন্ন কিছু হতে হলে রংপুরকে বাকি ৪ খেলায় হারতে হবে। আর ঢাকা ডমিনেটরস (১০ খেলায় ৬), খুলনা টাইগার্স (৯ খেলায় ৪) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৯ খেলায় ৪) এর যে কোনো এক দলকে অবশিষ্ট ম্যাচগুলো জিততে হবে। তাহলে পযেন্ট সমান হয়ে যাবে।

তখন নেটরানরেটে চতুর্থ দল নির্ধারিত হবে। তবে শুক্রবার রংপুর ঢাকার বিপক্ষে জিতে গেলে ৪ দলই নির্ধারিত হয়ে যাবে। তখন লড়াই হবে প্রথম ও দ্বিতীয় স্থানের। সেখানেও মাশরাফির সিলেট শীর্ষে। এক নম্বরে থাকার সম্ভাবনাও অনেক উজ্জ্বল।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম