শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : ক্রীড়া

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল


DhakaReport24.com || 2023-01-29 16:45:30
বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে জস বাটলারের দল। দুটি প্রস্তুতি ম্যাচেও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এই দুই প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে বিসিবির এই প্রধান নির্বাহী বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মত দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমনই হয়েছে। ইংল্যান্ড থেকে কয়েকজন এসেছিলেন, ইংল্যান্ডের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।’

সুজন যোগ করেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

জানা গেছে, শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা। 

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি


তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম