শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস, ওয়ানডেতে বাবর


DhakaReport24.com || 2023-01-27 11:15:45
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার স্টোকস, ওয়ানডেতে বাবর

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ তারকা বেন স্টোকস। অন্যদিকে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। ২০২২ সালের সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে এই পুরস্কার ঘোষণা করেছে আইসিসি।

তাবড় তাবড় সব ক্রিকেটারদের পেছনে ফেলে ২০২২ সালের সেরার খেতাব জিতে নিয়েছেন ইংল্যান্ডের লাল বলের এই অধিনায়ক। পুরস্কার জেতার লড়াইয়ে ছিলেন জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা এবং কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা।

গেল বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টোকস। যেখানে ব্যাট হাতে ৮৭০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট। চার হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও করেছিলেন এই অলরাউন্ডার। বল হাতে স্টোকসের গড় ছিল মাত্র ৩১.১৯। নেতৃত্বের দিক থেকেও ছিলেন অনন্য। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে রসায়ন জমিয়ে ইংলিশ দলকে দিয়েছেন বদলে।

গেল বছরে জনি বেয়ারস্টো টেস্ট ফরম্যাটে ১০ ম্যাচে ১০৬১ রান করেন। যেখানে তার গড় ছিল ৬৬.৩১ এবং স্ট্রাইক রেট ছিল ৭৬। মোট ছয়টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি ছিল তার। এছাড়া উসমান খাওয়াজা ১১ ম্যাচে ১০৮০ রান করেছেন। গড় ৬৭.৫০। সেঞ্চুরি ছিল চারটি এবং হাফ সেঞ্চুরি পাঁচটি।

গত বছর টেস্ট ক্রিকেটে কাগিসো রাবাদা ৯ ম্যাচে নিয়েছিলেন ৪৭ উইকেট। এর মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার করে। স্ট্রাইক রেট ছিল ৩৪.১।

অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো আইসিসির ওয়ানডে ফরম্যাটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর। এই বছর মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন পাকিস্তানের অধিনায়ক। ৬৭৯ রান করতে ব্যাটিং গড়টা ঈর্ষণীয়, ৮৪.৮৭। এর মধ্যে সেঞ্চুরি করেছেন তিনটি, হাফসেঞ্চুরি পাঁচটি।

অধিনায়ক হিসেবেও দারুণ সফল একটি বছর কাটিয়েছেন বাবর। ২০২২ সালে তিনটি সিরিজ খেলে তিনটিই জিতেছে তার নেতৃত্বাধীন দল।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম