শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফিরতে পিসিবির নির্দেশ


DhakaReport24.com || 2023-01-25 18:07:00
পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফিরতে পিসিবির নির্দেশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের মাঠে লড়াই সবে জমতে শুরু করেছে। এর অন্যতম কারণ পাকিস্তানের তারকা ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স।

আসরের শুরু থেকে ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখাচ্ছে আজম খান-ইফতিখার আহমেদরা। কিন্তু মাঝ পথে এলো দুঃসংবাদ। বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের দেশে ফিরতে নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তাদের দাবি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো আরও জানায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেয় পিসিবি। মূলত ক্রিকেটারদের নিয়ে পিএসএলের পরের আসরের প্রস্তুতি শুরু করতে এই ধরনের আবেদন জানায় ফ্র্যাঞ্চাইজিগুলো।

এক বিবৃতিতে পিসিবি জানায় পিএসএলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলার অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদনের ফরে আরও আগে ক্রিকেটারদের দেশে ফিরতে বলা হয়েছে।

এবার বিপিএলে অংশ নিয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানের তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, হাসান আলি।

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে মুলতানে বর্তমান শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে মুলতান সুলতান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম