শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

রোনালদোর পর মেসিকেও চায় সৌদি আরব


DhakaReport24.com || 2023-01-13 19:00:30
রোনালদোর পর মেসিকেও চায় সৌদি আরব

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর লিওনেল মেসির আল হিলালে যোগ দেয়ার গুঞ্জনটি জোরালো হচ্ছে। গুঞ্জনটি সত্যি হলে, অর্থাৎ আর্জেন্টাইন ফুটবল জাদুকর সৌদি আরবের ক্লাবে যোগ দিলে বছরে পেতে পারেন বড় অঙ্কের অর্থ, সেটা রোনালদোর ২ হাজার ২৩৯ কোটি টাকার চেয়েও বেশি।

সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল নাকি লিওনেল মেসিকে নিজেদের করে পাওয়ার প্রস্তুতি সেরে রেখেছে। তারা আর্জেন্টাইন ফুটবলারকে বছরে ৩৫০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দিতে চায়।

প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো রোনালদো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। এদিকে, সৌদির ক্লাবটির সঙ্গে সিআরসেভেনের চুক্তি হতেই সক্রিয় হয়ে উঠেছে আল নাসরের প্রধান প্রতিপক্ষ বলে পরিচিত আল হিলাল। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও ক্লাবটির তরফে এমন কোনো কথা শোনা যায়নি।

বর্তমানে ফরাসি ক্লাব পিএসজিতে খেলছেন লিওনেল মেসি। আগামী গ্রীষ্মেই শেষ হবে তার চুক্তির মেয়াদ।

শোনা যাচ্ছে মেসি পিএসজির সাথে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নয়। কেউ বলছেন তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরতে চাইছেন। কেউ বলছেন, মেসি পরবর্তী গন্তব্য মার্কিন মেজর লিগের ক্লাব ইন্টার মিয়ামি।

তার মাঝেই নতুন খবর সৌদি ক্লাব আল হিলালও নাকি মেসির জন্য মোটা অঙ্ক নিয়ে বসে আছে। যদিও এ বিষয়ে মেসি সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আর পিএসজি জানিয়েছে, মেসিকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবে তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম