শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

ঘরের মাঠে হারে শুরু চট্টগ্রামের


DhakaReport24.com || 2023-01-13 17:41:00
ঘরের মাঠে হারে শুরু চট্টগ্রামের

ঢাকা পর্বের প্রথম অংশ শেষে বিপিএল এখন চট্টগ্রামে। তবে নিজেদের দর্শকদের সামনে প্রথম ম্যাচে বিশেষ কিছু করে দেখাতে পারল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঘরের মাটিতে সমর্থকদের হতাশায় ডুবিয়ে ফরচুন বরিশালের কাছে হেরেছে ২৬ রানে। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম

পাহাড়সম লক্ষ্যতাড়ায় নেমে শুরুতে একটু লড়াই করলেও ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় শুভাগত হোমের দল। শেষদিকে জিয়াউর রহমান ও আফিফ হোসেন কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।

বিপিএলের শুরুটা হেরেই করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। এরপর পা রাখে ঘরের মাটিতে। যেখানে চারটি ম্যাচ খেলবে তারা।  কিন্তু সেখানেও হেরেই শুরু করলো শুভাগত হোমের দল।  

বরিশালের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই শুরু করেছিল চট্টগ্রাম। দলীয় ৪৮ রানে উসমান খানের বিদায়ের পরই আসে ছন্দপতন। ৩৬ রানে উসমানকে ফেরান কামরুল ইসলাম রাব্বি। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ম্যাক্স ও’দাউদকে ফেরান সাকিব আল হাসান।

ইনিংস বড় করতে পারেননি উন্মুক্ত চাঁদ। ফিরেছেন ১৬ রান করে। পরবর্তীতে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন জিয়াউর রহমান। ২৮ রান করে আফিফ ফিরলেও অবিচল ছিলেন জিয়া। 

চট্টগ্রামের হয়ে হার্ডহিটার এই ব্যাটার একাই লড়েছেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৪৭ রান। অধিনায়ক শুভাগত হোম করেন ৬ বলে ১০ রান।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। ঝোড়ো ফিফটিতে শেষটা রাঙানো ইফতিখার আহমেদের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৫৭ রান, পাকিস্তানি ব্যাটার অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছে বরিশাল। তাতে সুফলও পেয়েছে সাকিব আল হাসানের দল। পাওয়ার প্লের ৬ ওভারে রান এসেছে ৫৯। ওপেনিং জুটি থেকে আসে ৩৩ রান। 

১২ বলে ২৪ রান করে মিরাজ ফিরেছেন তাইজুলের বলে ক্যাচ হয়ে। সাকিব প্রথম দুই বলেই দুই চার মেরে শুরু করেন। কিন্তু পরের বলেই বোল্ড। কম সময়ে ব্যবধানে দুই উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেও পারেননি এনামুল। বাউন্ডারিতে দারুণ এক ক্যাচ নিয়ে তাকে ফেরান জিয়াউর রহমান। 

বাকি ব্যাটারদের মতোই শুরুটা ভালো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ১৭ বলে ২৫ রান করে তিনিও ফেরেন বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। ফিফটি থেকে ২ রান দূরে থেকে ইব্রাহিম ফেরেন ৪৮ রানে। 

শেষ দিকে চট্টগ্রাম বোলারদের রীতিমতো তুলোধোনা করেন ইফতিখার আহমেদ। তাতে ২০২ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় বরিশাল। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম