রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-12-30 12:43:30
গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত

ভারতের উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।পান্তের মাথা ও হাঁটুতে আঘাত লেগেছে। তার চামড়াও অল্প ঝলসে গেছে। তার পায়ের হাড় ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে। পান্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পান্ত তার মার্সিডিস গাড়ি নিজেই চালাচ্ছিলেন। উত্তরাখণ্ডের রুরকির কাছে তার গাড়ি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। ওই সময় পান্ত একাই গাড়িতে ছিলেন।

উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে আগুন ধরে যায়। উইন্ডস্ক্রিন ভেঙে পান্ত বাইরে আসেন।দুর্ঘটনার সময় পান্ত ঘুমিয়ে পড়েছিলেন বলে জানান তিনি।

 
বাংলাদেশে সদ্যসমাপ্ত সিরিজে পান্ত ভারতীয় দলে ছিলেন। তারপর তিনি দুবাইতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিসমাস কাটান। তবে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতীয় দল থেকে তিনি বাদ পড়েছেন। তার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিল।

ঢাকারিপোর্ট২৪.কম/জার/আরএএম